শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
জিকির উল্লাহ জিকু:
উখিয়ার সোনাইছড়িতে বৃষ্টির পানি চলাচলের পথকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০জুলাই) সকাল ১০টারদিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি (বাদামতলী) এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এব্যাপারে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্থানীয় মৃত আলী হোসেন ফকিরের ছেলে ফরিদ আলম প্রতিবছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানি একই এলাকা জমির আহমদের বসত ভিটায় প্রবাহিত করে ব্যাপক ক্ষতিসাধন করে। এরই ধারাবাহিতায় ৩০ জুলাই শুক্রবার সকাল ১০ টারদিকে উক্ত বসত ভিটায় ছেড়ে দিলে জমির আহমদের ছেলে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে আলী আকবরের ছেলে রবিউল আলম, মৃত আলী হোসেনের ছেলে ফরিদ আলম, দেলোয়ার হোসেন, সৈয়দ হোসেন, আলী আকবর ও তার ছেলে সাইফুল ইসলাম, সাদেক সোহেল সহ ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে দা, কিরিচ, লোহার রড ও বিভিন্ন অবৈধ অস্ত্র নিয়ে শাহ আলমের উপর হামলা করে। এ সময় শাহ আলমকে বাঁচাতে এগিয়ে আসলে জমির আহমদের স্ত্রী মেহেরাজ খাতুন (৫৫), ছেলে নুরুল আবছার প্রকাশ সোহেল (২৩), শাহা আলমের স্ত্রী তৌহিদা (২৮) অন্তত ৬/৭ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আহত শাহ আলম বাদী হয়ে উখিয়া থানায় ৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে একটি এজাহার জমা দিয়েছেন।

এব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ জানিয়েছেন, ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/আআ