বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেধা বাড়ে শিশুদের, বাবা-মায়ের আদরে!

লাইফস্টাইল ডেস্ক:

বাবা-মা সন্তানের জন্য সেরা আশীর্বাদ। কেননা সন্তানকে জন্মের পর থেকেই বাবা-মা তাদের লালন-পালনে নিদারুন কষ্ট করে থাকে। সন্তানদের উন্নত জীবনের জন্য এবং তাদেরকে সুস্থ, সুন্দর ও ভালো রাখতেই চলে বাবা-মার যত সংগ্রাম।

প্রত্যেক বাবা-মা চান, তার সন্তান মেধাবী হোক। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ তথা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করুক। বিজ্ঞান বলে- জন্মগতভাবে প্রত্যেক শিশুই মেধাবী। তবে সবাই তার মেধার সঠিক ব্যবহার ও পরিচর্যা করতে পারে না।

কিন্তু অবাক করা তথ্য হলো—বাবা-মায়ের আদরে শিশুর মেধাশক্তি বাড়ে! বাবা-মা বাচ্চাদের যত বেশি আলিঙ্গন করে বা জড়িয়ে ধরে, তত বেশি শিশু সন্তানের বুদ্ধির বিকাশ হয়। সায়েন্স ডেইলিতে এক গবেষণার তথ্য তুলে ধরে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ওহিয়োর ন্যাশনাল চিলড্রেনস হাসপাতালের গবেষকরা জানিয়েছেন এমন তথ্য। সেখানকার এক গবেষণা দলের প্রতিবেদনে দেখা গেছে, স্বাবলম্বী, স্মার্ট হয়ে ওঠার জন্য বাচ্চাদের বড় হওয়ার সময় বাবা-মায়ের আদর খুবই জরুরি। যত বেশি বাবা-মা বাচ্চাদের আলিঙ্গন করে বা জড়িয়ে ধরে, তত বেশি সন্তানের বুদ্ধির বিকাশ হয়।

গবেষণার জন্য তারা ১২৫ জন নবজাতককে বেছে নিয়েছিলেন। দেখা হয়েছিল আদরে তারা কীভাবে সাড়া দেয়। গবেষণায় দেখা যায়—যে শিশুরা প্রেগন্যান্সির ফুল-টার্মে জন্মেছে, তারা প্রি-ম্যাচিরড শিশুদের তুলনায় আদরে বেশি সাড়া দেয়।

গবেষণাতে আরও দেখা যায়, যারা বাবা-মা বা হাসপাতাল নার্সদের কাছে বেশি আদর পাচ্ছে, তাদের মস্তিষ্ক যেকোনো বিষয়ে তত তাড়াতাড়ি প্রতিক্রিয়া জানাচ্ছে।

গবেষক ডা. নাতালি মায়েত্রে ‘সায়েন্স ডেইলি’কে জানান, প্রি-টার্ম শিশুদের মস্তিষ্ক ও বুদ্ধির সঠিক বিকাশের জন্যও তাদের কোলে নেয়া, আদর করা খুব জরুরি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION