বুধবার, ২২ Jul ২০২৬, ০২:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ার সোনারপাড়া থেকে মটর সাইকেল চুরি

ভয়েস প্রতিবেদক:
উখিয়ার সোনারপাড়া বাজার থেকে একটি মটর সাইকের চুরি হয়েছে। শনিবার ভোর রাতে আনুমানিক সাড়ে ৪টার দিকে সোনারপাড়া বাজারের কাঁচাবাজারের পশ্চিম পাশের গলি থেকে গাড়িটি চুরি হয়ে যায়। মটর সাইকেলটির মালিক উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের সৈয়দ আহমদের ছেলে ব্যবসায়ী হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন জানান, সোনারপাড়া বাজারের কাঁচা তরকারি বাজারের পশ্চিমের গলিতে তার মালিকানাধীন ইয়ামাহা কোম্পানির এফ.জেট-২ বার্সন মডেলের গাড়িটি পার্কিং করেছিল। কিন্তু, দুস্কৃতিকারি চোর গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর না পেয়ে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি পুলিশ ফাড়িতে অবস্থিত সিসি ক্যামরায় গাড়ি ও চোরের ছবি ধরা পড়ে। ছবিতে দেখাগেছে চোর তার নিজের গাড়ির মত পুলিশ চেকপোষ্টে থামিয়ে কর্তব্যরত পুলিশের সামনে দাড়িয়ে পরে চলে যায়।’

মটরসাইকেলের মালিক হেলাল উদ্দিন আরও জানান, সখের বশে গাড়িটি সদ্য সময়ে ক্রয় করেছেন। এব্যাপারে উখিয়া থানায় একটি সাধারণ ডাইরী করার প্রস্তুতি নিয়েছেন। গাড়িটি কেউ সন্ধান অথবা চোরকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করা হয়েছে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION