রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

তিউনিসিয়ার প্রেসিডেন্টের সমালোচনা করলেই গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের সমালোচনা করলেই গ্রেপ্তারের শিকার হচ্ছেন এমপিরা। রোববারও দেশটির একটি ইসলামি দলের দুই এমপিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

দলের প্রধান সেইফিদ্দিন মাখলুফ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, মাহের জাইদ ও মোহাম্মদ আফেস নামের দুই এমপি প্রেসিডেন্ট সাইদের ক্ষমতা কুক্ষিগত করার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। তাদেরকে আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সেনাবাহিনী তদন্ত করবে বলে জানানো হয়েছে।

এর আগে শনিবার ইয়াসি আয়ারি নামে এক নির্দলীয় এমপিকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্টের পার্লামেন্ট স্থগিত এবং প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের বরখাস্ত করাকে ‘সামরিক অভ্যুত্থান’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

অর্থনৈতিক মন্দা ও করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার কারণ দেখিয়ে গত সপ্তাহে প্রধানমন্ত্রী হিচিম মিচিচিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট সাইদ। পরে বিচার ও প্রতিরক্ষামন্ত্রীকেও বরখাস্ত করা হয়। প্রেসিডেন্টের এই পদক্ষেপকে অভ্যুত্থান বলে বিরোধী দলগুলো নিন্দা জানিয়েছিল। তবে সাইদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION