মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

পরিমনির ভাসায় মিলেছে ভয়ংকর মাদক আইস

ভয়েস নিউজ ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে আটক করা হয়েছে। আজ বুধবার (৪ আগস্ট) রাত আটটার দিকে তাকে আটক করে র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে। তাকে আটক করে র‌্যাব সদর দফতরে আনা হয়েছে। পরীমণির বিষয়ে বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে।

এদিকে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বলেন, পরীমণির বাসা থেকে বিদেশি মদের পাশাপাশি আইস ও এলএসডি উদ্ধার করা হয়েছে।

এর আগে বিকাল সাড়ে চারটার দিকে র‌্যাব জানায়, চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালানো হয়েছে। খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়েছে। শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।’

প্রসঙ্গত, আজ বুধবার (৪ আগস্ট) বিকাল পৌনে চারটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এ চিত্রনায়িকার বনানীর বাসায় উপস্থিত হয়। এরপর আতঙ্কিত পরী লাইভে এসে তাদের পরিচয় পাননি বলে দাবি করেন।

উল্লেখ্য, গত ১৪ জুন দুপুরে সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে ছয় জনের নামে মামলা দায়ের করেন নায়িকা পরীমণি। মামলায় নাসির ইউ মাহমুদকে প্রধান আসামি করা হয়। এরপর বেশ কিছু সিসিটিভি ফুটেজে পরী বিতর্কিত হয়ে ওঠেন। আসামিরা বর্তমানে জামিনে বাইরে আছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION