শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নুরু নিহত

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাজাত নুরুল আলম নুরু (৪০) নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোর রাতের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় পাহাড়ের পাশে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। র‌্যাবের দাবি সে শীর্ষ রোহিঙ্গা ডাকাতদল নুরু বাহিনীর প্রধান ।

কক্সবাজার র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ ক্যাম্পে দায়িত্বরত অফিসার লে. কমান্ডার মাহবুব জানান,, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব সদস্যরা অপহরণ ও ডাকাতির খবর পেয়ে দমদমিয়া এলাকায় অভিযানে নামেন র‌্যাব সদস্যরা। এ সময় ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নুরুকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি লম্বা বন্দুক, ৪ রাউন্ড গুলি উদ্ধার করেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে র‌্যাবের দাবি। নিহত নুরু ডাকাতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION