শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

রামুতে আবারও ৪১ রোহিঙ্গা আটক

ভয়েস প্রতিবেদক, রামু:

ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে কক্সবাজারের রামুতে ফের ৪১ জন রোহিঙ্গা আটক হয়েছেন।শুক্রবার (৬ আগস্ট) বিকেলে রামু উপজেলা প্রশাসনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বসানো চেকপোস্টে এসব রোহিঙ্গা আটক হন।এরাসহ গত একমাসে শুধুমাত্র রামুতে আটক হয়েছেন ৪৭৫ জন রোহিঙ্গা।
এদের মধ্যে পাঁচজন ছাড়া বাকিদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

রামু সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা জানান, শুক্রবার উপজেলার রশিদনগর থেকে ১০ জন, জোয়ারিয়ানালা থেকে ১০ জন ও রামু বাইপাস ফুটবল চত্বর থেকে ২১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পাঁচজন ছাড়া বাকিদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রায় প্রতিদিন রোহিঙ্গা উপজেলা প্রশাসনের চেকপোস্টে আটক হচ্ছে। গত এক মাসে এর সংখ্যা ৪৭৫ জন।

কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে রামুর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসানোর কারণেই রোহিঙ্গা আটক হচ্ছে এ কথা জানিয়ে রিগ্যান চাকমা জানান, চেকপোস্টগুলোতে গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। মূলত গ্রাম পুলিশরা স্থানীয় হওয়ায় সহজে রোহিঙ্গাদের চিনতে পারেন। সে কারণে প্রায় প্রতিদিনই রামুতে রোহিঙ্গারা আটক হচ্ছেন। এটা স্থানীয়দের জন্য বিরাট হুমকি।

মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হলেও মাত্র কয়েক বছরের মধ্যে স্থানীয়দের জন্য রোহিঙ্গারা বিষফোঁড়ায় পরিণত হয়েছে। এমন ভয়াভয় পরিস্থিতিতে গণহারে রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে পালিয়ে আসছে। এটা স্থানীয়দের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি বলে মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি মাস্টার মো. আলম।

তিনি বলেন, রোহিঙ্গা পলায়ন ঠেকাতে প্রশাসন কঠোর না হলে ভবিষ্যতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION