রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ফেসবুকের নতুন চমক, পরিবর্তন আসছে সেটিংসে

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

ফেসবুকের সেটিংসে কিছু পরিবর্তন আসছে। ব্যবহারকারীর পছন্দ ও অপছন্দের ওপর নির্ভর করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ব্যবহারকারী সহজেই তার পছন্দের বিষয়গুলো খুঁজে পাবেন।

ফেসবুক জানিয়েছে, এখন থেকে ব্যবহারকারীকে পোস্ট করার পর টার্গেট অডিয়েন্স নিয়ে বেশি ভাবতে হবে না। যার যেমন পছন্দ, তার জন্য সে রকম ভাবে আপডেট আনা হবে। ৪ আগস্ট থেকে নতুন ডিজাইনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

নতুন সেটিংসটি মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট, প্রেফারেন্সেস, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, পারমিশনস, ইনফরমেশন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও লিগ্যাল পলিসি।

ফেসবুক একটি ব্লগ পোস্টে উল্লেখ করেছে, সেটিংস শর্ট কার্ট টুলসের ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে। যা ব্যবহারকারীকে খুব সহজেই তার পছন্দের বিষয় খুঁজে পেতে সাহায্য করবে। ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ প্রাইভেসি এবং লিগ্যাল বিষয়গুলো সহজ করার জন্য ফেসবুক সেটিংস পেজের ঠিক উপরে একটি নতুন প্রাইভেসি শর্টকাট যুক্ত করা হচ্ছে।

কোন ডিভাইসগুলো নতুন ফেসবুক সেটিংস দেখতে পাবে?

ফেসবুক সেটিংস সব ধরনের স্মার্টফোন এবং ট্যাবলেটসহ আইওএস ডিভাইসেও ব্যবহার করা যাবে। যারা ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না তাদের জন্যও নতুন ওয়েব ব্রাউজারে এই সুবিধা আসবে। এটি ফেসবুক লাইটেও আপডেট করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION