শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহর থেকে ইয়াবা সহ ইব্রাহিম খলিল নামের এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। এসময় আতিকুর রহমান নামের তার আরও এক সহযোগিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫৬৯ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী।
ওসি মোহাম্মদ আলী জানান, শনিবার দুপুর ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের রুমালিয়ারছড়া ৬নং ওয়ার্ডের মোস্তফা কন্ট্রাক্টরের ভাড়া বাসা, পুরাতন আয়কর ভবন, গোল্ডেন লাইফ ইন্সুইরেন্স এর তয় তলার কক্ষ হতে ১৫৬০ পিস ইয়াবা সহ আতিকুর রহমান ও ইব্রাহিম খলিল নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম খলিল নিজেকে বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তিনি আরো জানান, সিন্ডিকেট করে তারা দীর্ঘদিন শহরে ইয়াবা ব্যবসার করে আসছে সাংবাদিকতার আড়ালে এমন তথ্যও দিয়েছেন। তাদের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ভয়েস/ জেইউ।