শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২১ উদযাপন

ভয়েস প্রতিবেদক,মহেশখালী:
“মাতৃদুগ্ধ দান সুরক্ষায়, সকলের সম্মিলিত দায়” এই শ্লোগানকে সামনে রেখে এসএআরপিভি কর্তৃক আয়োজিত নানা কর্মসূচির মাধ্যমে মহেশখালীতে সপ্তাহব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২১ উদযাপন।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সহযোগিতায় এসএআরপিভির মাঠকর্মীরা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধের সুরক্ষা, মাতৃদুগ্ধের উপকারিতা,প্যাকেট দুধের অপকারিতা, করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা ও সতর্কতা সহ নানা বিষয়ে মহেশখালী উপজেলার ৩৮ টি কমিউনিটি ক্লিনিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এএনসি- পিএনসি কর্নার ও ব্রেস্ট ফিডিং কর্নারে সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা ও পরামর্শ দিয়ে আসছে।

প্রতিদিন পরামর্শ পরে ভালো প্রতিক্রিয়া কারীদের মধ্য থেকে প্রতিটি কমিউনিটি ক্লিনিক থেকে দুইজন করেন মোট ৭৬ জন মা, কিশোরী ও গর্ভবতীকে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করা হয়। এছাড়াও অপুষ্টিতে আক্রান্ত হয়ে এসএআরপিভির সেবা গ্রহণ করে সুস্থ হওয়ার পরে সবচেয়ে ভালো অভিজ্ঞতা উপস্থাপনকারী মহেশখালী উপজেলার মোট ৩৮ জন মাকেও পুরস্কৃত করা হয়।

করোনা টিকা কর্মসূচি থাকায় উপজেলা নির্বাহি অফিসার মাহফুজুল হক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহফুজুর রহমান উপস্থিত থাকতে না পারলেও তাদের অনুমতি ক্রমে অনুষ্ঠিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের শেষ দিনে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা কমিউনিটি ক্লিনিকে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আর পি ভির আই এম সি এন প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহমুদ এমরান বলেন, করোনাই আক্রান্ত হলেও মা স্বাস্থ্যবিধি মেনে সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারবে, যা একটি শিশুর প্রথম টিকা এবং শিশুকে ভবিষ্যতে অপুষ্টিতে আক্রান্তের হাত থেকে রক্ষা করবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, এসএআরপিভি মহেশখালী উপজেলার টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিউট্রিশন (টিসিএন) কামরুননাহার সীমা, ডাটা ম্যানেজমেন্ট এন্ড রিপোর্টিং অফিসার সানজানা হাসান, ইউনিয়ন নিউট্রিশন সুপারভাইজার মো: তালিম হাসান, অ্যাসিস্ট্যান্ট ইউনিয়ন নিউট্রিশন সুপারভাইজার মো: আনোয়ার আলম, মোহাম্মদ শাহজাহান ও রাম নাথ দত্ত।

উল্লেখ্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এর সহযোগিতায় ২০১৪ সাল থেকে মা ও শিশুর পুষ্টি মানোন্নয়ন কর্মসূচির আওতায় (আই এম সি এন) এসএআরপিভি মহেশখালী উপজেলায় অপুষ্টিতে আক্রান্ত শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী মাকে পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্য সেবা ও বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে আসছে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে গত পহেলা আগস্ট থেকে ৭ই আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে উপরোক্ত কর্মসূচি পালন করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION