শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

দীর্ঘ ৪ বছর যাবত সংস্কার বিহীন মহেশখালীর সিপাহীর পাড়া ব্রিজ 

আমিনুল হক, মহেশখালী-:
দীর্ঘ ৪ বছর ধরে সংস্কার বিহীন পড়ে আছে মহেশখালী উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া ব্রিজটি। প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করে এ ব্রিজ দিয়ে। যানবাহন চলাচল করে শত শত। হাসপাতালে রোগী আনা নেওয়া খুবই কষ্টকর। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া দুঃসাধ্য। এটি মহেশখালী পৌরসভা ও বড়মহেশখালী ইউনিয়নের সংযোগ ব্রিজ হিসেবেও জনশ্রুতি রয়েছে।
ব্রিজটি দীর্ঘ দিন অবহেলিত অবস্থায় থাকায় এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে গত দুই বছর আগে একবার টেন্ডার হয়। অদৃশ্য কারণে কাজ শুরু না করে ঠিকাদারী প্রতিষ্টান চলে যায়। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ৫৬ লাখ টাকা মূল্যে ব্রিজটি পূণরায় টেন্ডার দেওয়া হয়। গত কয়েক মাস আগে মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে এর তত্বাবধানে এ প্রকল্পের ঠিকাদার একরামুল হক কাজ শুরু করেন। কয়েকটি পাইলিং এর কাজ করে আবারো কাজ বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসীর অনুরোধে স্থানীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ব্রিজটি পরিদর্শন করেন।
এসময় তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিন মাসের মধ্যে ব্রিজের নির্মান কাজ সম্পন্ন হবে। এই তিন মাসের এক মাস অতিবাহিত হলেও কোন কাজও পূণরায় শুরু করা হয়নি। এমনি মুহুর্তে গত কয়েক দিন আগে টানা প্রবল বর্ষণে ব্রিজটি ভাঙ্গনের কবলে পড়লে স্থানীয় তরুন রাজনীতিবিদ ছোটমহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম রায়হান ব্যক্তিগত ভাবে বাঁশ গাছ বেড়া ও মাটি ভরাট করে ভাঙ্গনের কিছুটা রক্ষা করার চেষ্টা চালিয়েছেন। এই ব্রিজটির পাশে রয়েছে সিপাহীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোপ মেডিকেল সেন্টার। যদি ব্রিজটি দ্রুত নির্মাণ করা না হয় তাহলে এই দুইটি প্রতিষ্ঠানও রক্ষা করা কঠিন হয়ে পড়বে। ” চীনের দুঃখ হোয়াংহো নদী আর সিপাহীর পাড়া বাসীর দুঃখ সিপাহীর পাড়া ব্রিজ।” এই একটি ছোট্ট ব্রিজ কোন অদৃশ্য কারণে এতোদিন কেন অবহেলায় পড়ে আছে তা এলাকাবাসীর বোধগম্য নয়।
স্থানীয় জনসাধারণ আবারও এ ব্রিজটি দ্রুত নির্মাণে মহেশখালী- কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর হস্তক্ষেপ কামনা করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION