রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

রোহিঙ্গা ক্যাম্পে করোনার টিকা প্রদান শুরু

নেছার আহমদ:
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পে আজ ১০ আগস্ট থেকে করোনার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে ৫৬ টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেয়া হচ্ছে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, আজ ১০ আগস্ট সকাল ১০টা থেকে ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পে ৫৬ টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।    প্রথম দফায় ৫৫ বছরের বেশি প্রায় ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যাম্পে টিকাদান কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবক, ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম সহ প্রায় ১৮ হাজার জনকে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সাথে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৬টি টিম কাজ করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION