শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক, মহেশখালী: 

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ মো. মাহমুদুল করিম (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৫টি অস্ত্র ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি গ্রেপ্তারকৃত যুবক একজন পেশাদার অস্ত্র কারিগর।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র ও তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহমুদুল করিম ওই এলাকার মৃত দলিলুর রহমানের পুত্র।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে মহেশখালী থানার পুলিশের একটিদল ওই এলাকার মাহমুদুল করিমের নিজ বাড়িতে অভিযান যান। এসময় তার তাকে স্বীকারোক্তিমতে বাড়ি তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি দুইনলা বন্দুক, ২টি ওয়ান শ্যুটারগানসহ মোট পাঁচটি দেশীয় তৈরী অস্ত্র ও বেশকিছু অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাহমুদুল করিম একজন পেশাদার অস্ত্র কারিগর। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION