সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

বিশ্বে মৃত্যু ৩ লাখ ৪২ হাজারের বেশি, যুক্তরাষ্ট্রে ৯৭ হাজার

ব্রাজিলে এক করোনা রোগীর দেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছে। ছবি রয়টার্স

ভয়েস নিউজ ডেস্ক:

ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
স্টার অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৪২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫৩ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন ২১ লাখের বেশি মানুষ।

আজ রোববার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ১১ হাজার ৮৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪২ হাজার ১০৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২১ লাখ ১২ হাজার ১৯৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৬৭০ জন এবং মারা গেছেন ৯৭ হাজার ৮৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ লাখ ৬১ হাজার ২৩৯ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩৮৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩৬ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৬ হাজার ৭৫৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৫০৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৪২ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮ জন, মারা গেছেন ২২ হাজার ১৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৯০ জন, মারা গেছেন ২৮ হাজার ৬৭৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৩২৭ জন, মারা গেছেন ৩২ হাজার ৭৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৪০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩৬ জন, মারা গেছেন ২৮ হাজার ২১৮ জন এবং সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৯৮৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯৮৬ জন, মারা গেছেন ৮ হাজার ২৬১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭১৬ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫২১ জন, মারা গেছেন ৭ হাজার ৩৫৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৭২ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৮৬ জন, মারা গেছেন ৪ হাজার ৩০৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬০২ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪২৩ জন, মারা গেছেন ৩ হাজার ৮৬৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩৮৫ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৮৪ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৩৫ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩২ হাজার ৭৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৪৫২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন। সূত্র:দ্যা ডেইলী স্টার অনলাইন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION