শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন 

আমিনুল হক মহেশখালী:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে   মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাঁশি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল মোঃ জাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফোরকান বিএ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু তালেব, সহ-সভাপতি নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক প্রভাষক এহছানুল করিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম,  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, সহ-সভাপতি ফরিদুল আলম, সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লুর রহমান মিন্টু মেম্বার সহ জেলা, উপজেলা,  ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রায় ৫/৬ হাজার লোককে মেজবানি খাদ্য বিতরণ করা  হয়। এসময় সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, কিছু দুষ্কৃতকারী লোক ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে বাংলাদেশে  নিশানা মুছে দিতে চেয়েছিল। কিন্তু বাঙ্গালী জাতির হৃদয়ে বঙ্গবন্ধুর নামটি আরো সুদৃঢ় হয়। সেই দিন দেশের বাহিরে ছিলেন বলে প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর  সুযোগ্য কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION