বুধবার, ২২ Jul ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়ায় প্রতিপক্ষের গুলিতে সাবেক ছাত্র লীগ নেতা নিহত

বিশেষ প্রতিবেদক:

চকরিয়ায় জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষের গুলিতে নাসির উদ্দিন নোবেল (৪০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল ৩টার দিকে চকরিয়া উপজেলার পুর্ব বড় ভেওলা ইউনিয়নের মুন্সিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নোবেল পুর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মরহুম আবদুল খালেকের পুত্র এবং চট্টগ্রামের এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যান সম্পাদক ও মহানগর ছাত্র লীগ নেতা ছিলেন।

এছাড়াও গত ইউপি নির্বাচনে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন এবং আগামী ইউপি নির্বাচনে উক্ত ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন।

নিহতের চাচা আজিজুল হক আবু স্থানীয় গণমাধ্যমকর্মীদের দেয়া একটি ভিডিও বার্তায় নিশ্চিত করে জানান, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যান পরিষদ নির্বাচনের জের ধরে প্রতিপক্ষ খলিল কৌশলে হত্যা করেছে। পরে জমি বিরোধের কথা বলে ঘটনা ধামাচাপা দিচ্ছে। খলিল গ্রুপ আমার ভাইপুত্র হত্যার বিষয়টি শতভাগ নিশ্চিত দাবি করেন ওই ভিডিও বার্তায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ যোবাইর জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে নাসির উদ্দীন নোবেল ১০/১২ জন সহযোগী নিয়ে মুন্সির ঘোনা এলাকায় তার চাষের জমিতে গেলে বিকেল তিনটার দিকে তার প্রতিপক্ষ স্থানীয় এনাম ও খলিল গ্রুপ তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে এনাম ও খলিল গ্রুপ নোবেল ও তার লোকজনের উপর গুলি চালায়। এতে নোবেল সহ কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে আহতদের চকরিয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নোবেলকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION