রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

দেশে করোনায় একদিনে আক্রান্ত ৪৯৭, মৃত্যু ৭

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৫২ জন। একদিনে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন পাঁচ হাজার ৯১৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন এবং এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৩১ জন।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যে সাত জন যারা মারা গেছেন; তাদের মধ্যে পুরুষ ৬ জন এবং নারী একজন। এদের ৫ জন ঢাকার, একজন সিলেটের এবং একজন রাজশাহীর। যারা মারা গেছেন তাদের পাঁচ জনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে, একজনের বয়স ৪০-৫১ বছরের মধ্যে এবং একজন শিশু; যার বয়স ১০ বছরের নিচে।’
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৯২টি, পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮১২টি নমুনা; এরমধ্যে শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত ৫ হাজার ৯১৩ জন। আর এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৯১ শতাংশ বেশি এবং যা পরীক্ষা করেছি তা আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৬ শতাংশ বেশি। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় যারা সুস্থ হয়েছেন, তারা হাসপাতালে ছিলেন। আক্রান্ত ব্যক্তিদের যারা বাড়িতে অবস্থান করে সুস্থ হন, তাদের তথ্য আমরা এখানে দিই না। আশা করছি ভবিষ্যতে তাদের তথ্য সংগ্রহ করে আপনাদের জানাতে পারবো।’
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮৫ জনকে, এখন পর্যন্ত মোট আইসোলেশনে এক হাজার ২২০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৭৩৮ জন। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে এক লাখ ৭৯ হাজার ৪০১ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৪ হাজার ৫৯০ জন; এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন এক লাখ এক হাজার ৭২২ জন। সুত্র : বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION