রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

তালেবানকে স্বীকৃতির বিষয়ে ইতিবাচক তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুল এখন তালেবানদের নিয়ন্ত্রণে। রোববার (১৫ আগস্ট) কাবুল নিয়ন্ত্রণের পর তালেবানরা সরকার গঠন করার চেষ্টা করছে। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তালেবান সরকার গঠনের পর তাদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে আঙ্কারা।

ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শুক্রবার (২০ আগস্ট) ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে তুরস্ক মোটেই তাড়াহুড়ো করছে না। তালেবানকে স্বীকৃতি এখনই নয়, এটি আরও পরের বিষয়। তালেবানের সঙ্গে তুরস্কের যোগাযোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাবুলে প্রবেশের আগে তাদের রাজনৈতিক শাখার নেতাদের তুরস্ক আমন্ত্রণ জানিয়েছিল।

এর আগে তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছিল, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার পরিকল্পনা বাদ দিয়েছে আঙ্কারা। আফগানিস্তানের ওপর তালেবান পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর দেশটিতে যে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল তারপর তুরস্ক এই সিদ্ধান্ত নিয়েছে। তুরস্ক আরও জানিয়েছে, কাবুল বিমানবন্দরে প্রযুক্তিগত ও নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে আঙ্কারাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়ে আমেরিকার সাথে নতুন করে আলোচনা করা হবে।

গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, তিনি তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছেন। তুরস্ক বলছে, বিষয়টিতে তালেবান এ পর্যন্ত ইতিবাচক বার্তা দিচ্ছে এবং আশা করা হচ্ছে তাদের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION