রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

সাগরে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো: ইরফান (১৪) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ স্কুলছাত্র ইরফান কক্সবাজার শহরের কালুর দোকান এলাকার সিরাজুল হকের ছেলে।
নিখোঁজ ইরফানের ভাবি তানজিলা আক্তার জানান, শনিবার বিকেল তিনটার দিকে সমুদ্র সৈকতে গোসল করার উদ্দেশ্যে বের হয় ইরফান ও তার বন্ধু ওয়াহিদুল। কিন্তু গোসল করার এক পর্যায়ে বিকেল সাড়ে ৫ টার দিকে ইরফান ও ওয়াহিদুল ইসলাম পানির তোড়ে ভেসে যায়। পরে ওয়াহিদুল ইসলাম (১৬) কে উদ্ধার করা গেলেও মোহাম্মদ ইরফানকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ওয়াহিদুল ইসলাম (১৬) একই এলাকার আব্দুল মান্নানের ছেলে। তারা দুইজনই কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণীর ছাত্র। উদ্ধার হওয়া ওয়াহিদুলকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদুল ইসলাম জানান, খবর পেয়ে প্রশাসনের লোকজন একজনকে উদ্ধার করে। অপরজনকে উদ্ধারে বীচকর্মী ও লাফগার্ড সদস্যরা কাজ করছে। এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION