বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে সদর ইউনিয়নের খেতিবিল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬’শ ১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর একটি টিম। রবিবার (২২ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খেতিবিল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপড়া গ্রামের মো:জাফর আলমের ছেলে ইসমাইল (৩৭), হাজির পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ইব্রাহীম (২০) এবং টেকনাফ ডেইল পাড়া এলাকার মৃত ওমর মিয়ার ছেলে মো: আইয়ুব (৩১)।

র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী টেকনাফের সদর ইউনিয়নের খেতিবিল গ্রামস্থ কচুবনিয়া সড়কে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। ধৃত আসামীদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
ভয়েস/ জেইউ।