বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
আমিনুল হক মহেশখালী
মহেশখালী উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের পূর্ব সিপাহীর পাড়া গ্রামের একটি বসত বাড়ীতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সূত্রে জানা যায়, পূর্ব সিপাহীর পাড়া গ্রামের মোহাম্মদ জহির প্রকাশ মোহাম্মদীর ছেলে সৌদি প্রবাসী ছুরুত আলমের বসত বাড়ীতে গত ২৫ আগস্ট দিবাগত রাতে দূর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।
উক্ত দিন প্রচন্ড বৃষ্টিতে এবং বাড়ীর লোকজন ঘরে না থাকার সুযোগে চোরের দল অভিনব কায়দায় ঘরের চালের টিন কেটে ভিতরে ঢুকে ঘরের ওয়ারড্রব ও শো-কেস ভেঙ্গে দেড় লক্ষ টাকা সহ ৯ ভরি স্বর্ণ নিয়ে যায়। এছাড়াও বাংলাদেশ ইসলামী ব্যাংক মহেশখালী শাখার নামীয় স্বাক্ষরযুক্ত একটি ব্ল্যাঙ্ক চেকও নিয়ে যায়। উল্লেখ্য যে, উক্ত দিন এই ঘরে কেউ ছিলনা।
প্রবাসী ছুরুত আলমের স্ত্রী কহিনুর আক্তার তার দুই শিশু সন্তান নিয়ে এই ঘরে নিয়মিত বসবাস করে আসলেও উক্ত দিন বাড়ীতে ছিলেন না। শিশু সন্তানদের নিয়ে কহিনুর আক্তার উক্ত দিন তার বাবার বাড়ীতে ছিল। চোরের দল এই সুযোগে তার বসত ঘরের চালের টিন কেটে এই দূর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটিয়েছে।
ক্ষতিগ্রস্ত ছুরুত আলমের পরিবারের পক্ষ থেকে এব্যাপারে মহেশখালী থানাকে অবগত করা হয়েছে।
ভয়েস/ জেইউ।