শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

শূন্য অর্জন নিয়ে ফিরেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধ শেষ করে মার্কিন বাহিনী দেশে ফিরে গেছে। এরপর তা নিয়ে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (১ সেপ্টেম্বর) তিনি বলেছেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীর অর্জন শূন্য। এই যুদ্ধের মধ্য দিয়ে শুধু ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষের প্রাণ গেছে।

রাশিয়ার পূর্বাঞ্চলে ভ্লাদিভস্তকে কথা বলেছেন পুতিন। সেখানে স্কুলের শিক্ষাবর্ষ শুরুর একটি অনুষ্ঠানে তিনি বলেন, এই যুদ্ধের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো, কোনও মূল্যবোধ অন্য কোনও জাতির ওপর চাপিয়ে দেয়া যায় না।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ত্রুটিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেছেন তিনি।

পুতিন বলেন, মার্কিন বাহিনী সেখানে ২০ বছর ছিল। এই ২০ বছরে তারা আফগানিস্তানে বসবাসরত মানুষের জীবন-যাপনে পরিবর্তন আনার চেষ্টা করেছে। মার্কিনিরা তাদের নিয়ম-কানুন, জীবন-যাপনের আদর্শ তা চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে আফগানদের ওপর।

তিনি বলেন, এর ফলাফল হিসেবে এসেছে বেদনাদায়ক ঘটনা। আর যুক্তরাষ্ট্রের হয়ে যারা কাজ করেছেন তারা প্রাণ হারিয়েছেন। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্জন নেতিবাচক। যদি তা না হয় তবে সেই অর্জন শূন্য। আল জাজিরা ও রয়টার্স।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION