বুধবার, ২২ Jul ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রামুতে বনভুমি উদ্ধার করতে গিয়ে হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১২

ভয়েস প্রতিবেদক:
রামুতে বনবিভাগের জমির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করে ফেরার সময় দখলদারদের হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টারদিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জের ভিআইপি পাহাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতদের মধ‍্যে কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার, বন প্রহরী বাসুদেব বনিক, বাগান মালি অসিত পাল। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতদের আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বন বিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেরার পথে একদল ভুমিদস‍্যুরা অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১২জন আহত হয়। এই ব্যাপারে বনবিভাগ বাদী হয়ে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION