বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে তৌফিক মকবুল (২২) নামের ব্র্যাক ইউনিভার্সিটির এক ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল ইসলাম। সে ব্রাক ইউনিভার্সিটির কম্পিউটার ইন্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহি উদ্দীন জানান, বুধবার দুপুরে তিন বন্ধু সীগাল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান। পরে দ তৌফিককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে বিচকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তৌফিক নামে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
ভয়েস/ জেইউ।