রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

চিন ৩১ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে আফগানিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক:

খাদ্য, করোনাভাইরাসের ভ্যাকসিনসহ আফগানিস্তানকে ৩১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক বৈঠকে আফগানিস্তানের জন্য সহায়তা দেওয়ার ঘোষণা দেন।এই সহায়তা দেওয়ার আগেই বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছিলো, আফগানিস্তানে সদ্য ঘোষিত তালেবান সরকারের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে তারা প্রস্তুত।

নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা আফগানিস্তানে ‘শৃঙ্খলা ফিরিয়ে আনার জন‌্য প্রয়োজনীয় পদক্ষেপ’ ছিলো বলেও চীন মন্তব‌্য করে।

কাবুল দখলের পর গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। ইসলামিক শরিয়ত অনুযায়ী দেশ চালানোর ঘোষণা দিয়েছে।

এদিকে, আফগানিস্তানের বিষয়ে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তালেবানকে স্বীকৃতি দেওয়া থেকে অনেক দূরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানিয়েছে চীন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION