বুধবার, ২২ Jul ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কুতুবজোমের বরদিয়া চিংড়ি প্রজেক্টে সন্ত্রাসী হামলা

হামলা, ভাংচুর,ফাইল ছবি

আমিনুল হক, মহেশখালী:
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা মৌজার বরদিয়া ঘোনা নামক স্থানে নুরুল হক ও তার শেয়ারদারদের চিংড়ি প্রজেক্টের খামার ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালানোর খবর পাওয়া গেছে। প্রাপ্তসূত্রে জানা যায়, মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার মৃত কাছিম আলীর পুত্র নুরুল হক সহ কয়েকজন শেয়ারদার তারা জমির প্রকৃত মালিকের কাছ থেকে ২০২০ সন হতে ২০২২ সনের জন্য অগ্রিম লাগিয়ত হিসেবে জমি নিয়ে যথারীতি  চিংড়ি চাষাবাদ করে আসছিল। ইতোমধ্যে কয়েকবার এই চিংড়ি প্রজেক্টে চুরিও হয়েছিল। এমনি সময়ে গত ৮ সেপ্টেম্বর সকালে বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা এলাকার লিয়াকত আলী প্রকাশ মনুর ছেলে হারুনের নেতৃত্বে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক ও সন্ত্রাসী প্রকৃতির লোক জোটবদ্ধ হয়ে নুরুল হক ও তার শেয়ারদারদের চিংড়ি প্রজেক্টের খামার ঘরে হামলা চালায়। এসময় খামারে থাকা কর্মচারী বদিউল আলম বাধা দিতে চাইলে সন্ত্রাসীরা তাকে মারধর ও চুরিকাঘাত করে গুরুতর আহত করেন। এসময় তার শোর চিৎকারে পাশাপাশি অন্যান্য চিংড়ি প্রজেক্টের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা লুটপাট করে হুমকি ধমকি দিয়ে চলে যায়। লোকজন এগিয়ে এসে গুরুতর আহত বদিউল আলমকে  মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। আহত গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কক্সবাজার হাসপাতাল থেকে সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।  উল্লেখ্য যে, ইতোপূর্বেও তারা এই চিংড়ি প্রজেক্টে চুরি করেছিল। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গত ৮ সেপ্টেম্বর সকালে হামলা ও লুটপাট চালায় বলে অভিযোগ করেন নুরুল হক। সন্ত্রাসীরা খামার ঘরে হামলা করে লুটপাট চালিয়ে পালিয়ে যাওয়ার সময় খামার ঘরের সৌর বিদ্যুৎ এর প্যানেল, ব্যাটারী, ৩ টি ঝাকি জাল যাহার মুল্য আনুমানিক ৩০ হাজার টাকা এবং প্রজেক্টের ঝিক হতে ৩ মণ চিংড়ি যাহার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে জানা যায়। এব্যাপারে নুরুল হক মহেশখালী থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন। এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION