বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
বেশ কয়েকদিন থেকে সাংবাদিক জিকির উল্লাহ জিকু এবং তার গ্রামের পরিবারকে একজন ইয়াবা ব্যবসায়ী, চোরচালানকারী প্রাণনাশের অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে। তার প্রেক্ষিতে গতকাল কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
তিনি বলেন, একটি নিউজকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর থেকে বিভিন্নভাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রাণ নাশের হুমকি এখনো অব্যাহত আছে।
তিনি আরো জানান, ‘পেশাগত কারণে সমাজের ভালো—মন্দ, উন্নয়ন—অবনতি, সমাজে অসংগতি এবং অফিস এসাইনমেন্ট নিয়ে আমাকে প্রতিবেদন করতে হয় নানান বিষয়ে। বিশেষভাবে সাম্প্রতিক সময়ে অপ্রতিরোধ্য ইয়াবা চালান বৃদ্ধি পাওয়ায় যুব সমাজ ধ্বংসকারী ইয়াবা নিয়ে আমার পত্রিকা অফিস আর আমিও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যার প্রেক্ষিতে ইয়াবাকারবারীরা ক্ষুব্দ প্রতিশোধ পরায়ণ হয়ে গত ৭ সেপ্টেম্বর থেকেই এই অবস্থা হয়। যার কারণে ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে তিনি জিডি করেন।
উল্লেখ্য,জিকির উল্লাহ জিকু বর্তমানে দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং অনলাইন পোর্টাল কক্সবাজার ভয়েস’র হেড অব নিউজ হিসেবে কর্মরত আছেন। এছাড়া জাতীয় একটি পত্রিকায় শিক্ষানবীশ হিসেবে কাজ করেন।
ভয়েস/ জেইউ।