শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

সৈকতের প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে নারী পর্যটক আহত

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে উড়ন্ত প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে তিন্নি আকতার (২৬) নামের এক নারী পর্যটক আহত হয়েছে। আহত নারী পর্যটক ঢাকা খিতক্ষেত এলাকার তারিকুল হকের স্ত্রী। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পাশে দরিয়ানগর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের (পর্যটন ও প্রটোকল সেল) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কক্সবাজার দরিয়া নগর সৈকত পয়েন্টে মো: ফরিদের মালিকানাধীন উড়ন্ত প্যারাসেইলিং থেকে এক নারী পর্যটক ছিটকে পড়ে আহত হয়েছে। তার দু’পায়ে গুরুত্বর আঘাত পেয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তিন্নি আকতারের স্বামী তারিকুল হক জানান, ‘বুধবার স্ত্রীকে নিয়ে কক্সবাজার ভ্রমনে আসেন। ভ্রমনের এক পর্যায়ে দরিয়ানগওে প্যারাসেইলিং দেখে স্ত্রী তিন্নি আকতার প্যারাসেইলিং উড়তে আগ্রহী হয়ে উঠে। তার আগ্রহের কারণে প্যারাসেইলিংয়ে উড়ার পর নামার সময় ছিটকে পড়ে। এতে তার দু’পায়ে প্রচন্ড আঘাত পায়। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয়। এখনও আশংকাজনক।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION