বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চুল লম্বা করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:

‘তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙল কাঁচের আয়না’-জগজিৎ সিংয়ের এই গানে নারীর দিঘল কালো চুলের প্রশংসা করা হয়েছে। আয়না ভাঙার প্রতীকী কথায় নিজের মনের কথাই হয়তো বলেছেন তিনি। এই চুলের প্রশংসায় আরও কত যে কবিতা-গান লেখা হয়েছে। কিন্তু এই দিঘল কালো লম্বা চুল পেতে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়।

কমবেশি সব নারীই চুল লম্বা রাখতে ভালোবাসেন। আর বাঙালি নারীরা একটু বেশিই চুলের যত্ন নিয়ে থাকেন। তবে কর্মব্যস্ততার এই যুগে অনেকে চুলের ঠিকমতো যত্ন নিতে পারেন না। এতে করে চুল নিস্তেজ হয়ে পড়ে এবং সহজে লম্বাও হতে চায় না। তার মানে এই নয় যে আপনি চুল লম্বা করতে পারবেন না।

অপর্যাপ্ত পুষ্টি এবং ভঙ্গুরতার কারণে চুল লম্বা হতে পারে না। তবে চুলের পেছনে কিছু সময় ব্যয় করলে আপনিও পেতে পারেন লম্বা আর ঘন চুল। এজন্য কিছু পরামর্শ তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-

চুল ছাঁটা

লম্বা চুল পেতে চাইলে অবশ্যই নিয়মিত এর আগা ছাঁটতে হবে। আট থেকে ১০ সপ্তাহ পর পর চুলের আগা কেটে ফেলতে হবে। এতে চুল দ্রুত বৃদ্ধি পাবে। সূর্যের প্রচণ্ড তাপ আর বাইরের ধুলাবালির কারণে আগা ফেটে গিয়ে চুল নিস্তেজ হয়ে পড়ে। নিয়মিত চুল কাটার ফলে কোনো ঝামেলা ছাড়াই চুল লম্বা হবে।

কন্ডিশনার ব্যবহার করা

মাথার ত্বকের সমস্যার কারণেও চুলের আগা পাতলা ও নির্জীব হয়। চুলে পর্যাপ্ত পুষ্টির অভাবে এ সমস্যা দেখা দেয়। চুলের রুক্ষতা দূর করার জন্য চুল শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে হবে। এতে চুল স্বাস্থ্যোজ্জ্বল হওয়ার পাশাপাশি দ্রুত লম্বা হবে।

ম্যাসাজ করা

তেল গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করলে চুল দ্রুত বৃদ্ধি পায়। সপ্তাহে অন্তত একদিন তেল গরম করে চুলের ত্বকে ম্যাসাজ করুন। ফলে চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। নারকেল তেল, অলিভ অয়েল অথবা লেভেন্ডার যেকোনো তেলই ব্যবহার করতে পারেন।

নিয়মিত চুল আঁচড়ানো

অনেকেই মনে করেন অতিরিক্ত আঁচড়ানোর কারণে চুল পড়ে যায় এবং ত্বকে সমস্যা দেখা দেয়। এমনটা ভাবার কোনো কারণ নেই। এটি নির্ভর করে আপনি কী ধরনের চিরুনি ব্যবহার করছেন তার ওপর। সিনথেটিক উপাদানে তৈরি চিরুনি ব্যবহার না করাই ভালো। বোয়ার ব্রিস্টল ব্রাশ ব্যবহারে মাথার ত্বকে রক্ত চলাচল ঠিক রাখে। রাতে ঘুমানোর আগে অবশ্যই চুল আঁচড়াবেন। নিয়মিত চুল আঁচড়ানোর ফলে গোড়া শক্ত হয় এবং চুল দ্রুত লম্বা হয়।

চুল সামনে-পেছনে ঘোরানো

চুল লম্বা হতে থাকলে সামনে-পেছনে সহজে ঘোরানো যায়। প্রতিদিন কয়েক মিনিট চুল উল্টো করে সামনে-পেছনে ঘোরান। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন ঠিক থাকে এবং চুল দ্রুত বৃদ্ধি পায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION