শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

হঠাৎ বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে

আন্তর্জাতিক ডেস্ক:

নাটকীয় পটপরিবর্তন বলা যেতেই পারে। পুরো বিষয়টা বদলে গেল আড়াই মাসের মধ্যেই। চলতি বছরের জুলাই মাসের শুরুতেও বাবুল সুপ্রিয় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস‌্য। আর আড়াই মাসের মধ্যেই সেখান থেকে এক পল্টিতে বদলে ফেললেন নিজের রাজনৈতিক পরিচিতি। নাম লেখালেন তৃণমূলে। গত আড়াই মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে পোস্টের মাধ্যমে বিভিন্ন বার্তা দিয়েছেন তিনি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) আচমকা তৃণমূলে যোগ দেন বাবুল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগদান দেন তিনি।

সর্বশেষ টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন এই সঙ্গীতশিল্পী। প্রতিপক্ষ ছিল অরূপ বিশ্বাস। ওই কেন্দ্রে জেতার বিষয়ও বেশ আশাবাদী ছিলেন তিনি। কিন্তু ফল প্রকাশের পরই হতাশ হন। তৃণমূল প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করে।

সম্প্রতি নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সম্প্রসারণ করলে সেখানে বাবুলের ঠাঁই হয়নি। তাতে অভিমান করে বাবুল রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেন। যদিও অমিত শাহ, জে পি নাড্ডাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছিলেন তিনি। তাতে অনেকে মনে করছিলেন বাবুল কক্ষচ্যুত হতে পারেন কিন্তু অন্য জার্সি গায়ে গলাবে না।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION