বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর

রিসোর্ট থেকে নারী পর্যটকের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন, করোনার দ্বিতীয় ঢেউতে এভাবে জনশুন্য হয়ে পড়ে-ছবি:কক্সবাজার ভয়েস ডটকম।

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারেররিসোর্ট থেকে ফারজানা (২৪) নামের এক নারী পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলাতলী আমারী রিসোর্ট নামের একটি হোটেল থেকে এ নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ওই থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।হোটেলে উঠার সময় গেস্ট এন্ট্রি বইতে তাদের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা লিখা হয়। যদিও ঠিকানা সঠিক কিনা সে ব্যাপারে সন্দেহ আছে বলে জানান এএসপি মো. মহিউদ্দিন।

তিনি জানান, সাগর নামের এক ছেলের সঙ্গে দুজন ওই নারী আজ মঙ্গলবার সকালে ওই রিসোর্টে উঠে। এসময় সকাল ১১টায় ওই রুমের কোনো সাড়া শব্দ না পেলে হোটেল কর্তৃপক্ষক দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারজানার মরদেহ দেখতে পায়। কিন্তু এখনো ছেলে সাগরের কোনো খুঁজ পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষ আমাদের খবর দিলে আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতার মর্গে পাঠানোর ব্যবস্থা করি।

তিনি আরও জানান, এব্যাপারে তাদের সঠিক পরিচয় ও তথ্য নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION