বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর

কুতুবজোম ইউপি নির্বাচন পরবর্তী সাংবাদিকদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী খোকনের মতবিনিময় 

আমিনুল হক, মহেশখালী:
সদ্য সমাপ্ত মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
২১ সেপ্টেম্বর বিকেলে কুতুবজোম কবির বাজারে তার ব্যক্তিগত অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কয়েকটি ভোট কেন্দ্রের ব্যাপারে গুরুতর অভিযোগ করেন।
আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন বলেন, কুতুবজোমের  কয়েকটি ভোট কেন্দ্রে নীল নক্সার নির্বাচন হয়েছে। কয়েকটি ভোট কেন্দ্র থেকে চশমা মার্কার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। বিশেষ করে লাল মোহাম্মদ সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবজোম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুতুবজোম জামেউস সুন্নাহ দাঃ উলুম দাখিল মাদ্রাসা থেকে চশমা মার্কার নির্বাচনী এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন আরো বলেন, আমার প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থী মোঃ শেখ কামাল এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের নিয়ে প্রভাব বিস্তার করে কয়েকটি ভোট কেন্দ্রে ভোট কেটে নিয়েছে।
বিশেষ করে ভোট কেন্দ্রে গুলি করে চশমা মার্কার সমর্থক  আবুল কালাম নামে একজন ভোটারকে খুন করেন শেখ কামালের সমর্থকগণ। এসময় ভিতি সঞ্চার হলে এই সুযোগে নৌকা মার্কায় ভোট কেটে নেয়া হয়।
তিনি আরো অভিযোগ করে বলেন, এবার মৃত ব্যক্তিদের ভোটও নিয়েছে নৌকায়। যেমন, লাল মোহাম্মদ সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ছিল ২৯৫৮ জন। এখানে কাস্টিং হয়েছে ২৯০৩ ভোট। তার মানে শতকরা ৯৮.১৪ ভোট কাস্ট করা হয়েছে। অথচ অন্যান্য কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে শতকরা ৬০% বা ৭০%। তো এখানেই বুঝা যাচ্ছে যে, মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছে। খোকন আরো বলেন, ঐ কেন্দ্রের ব্যালেট পেপার চেক করলে দেখা যাবে যে, প্রায় ব্যালেট পেপারে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল গোল সীল পাওয়া যাবে না। নিয়ম রয়েছে যে, বৈধ ব্যালেট পেপারের সামনে এবং পিছনে বাংলাদেশ নির্বাচন কমিশনের গোল সীল থাকতে হবে। তিনি আরো বলেন, শেখ কামাল মাওলানা গফুরকে জোর করে তুলে নিয়ে গিয়ে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। যা অত্যন্ত লৌম হর্ষক ঘটনা। পরিশেষে খোকন বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শে রাজনীতি করি। পদ পদবীর জন্য রাজনীতি করিনা। চেয়ারম্যান নির্বাচিত হতে পারিনি তাতে কিছু যায় আসেনা। আমি অতিতে যেমন ছিলাম আগামীতেও মানুষের পাশে থাকবো এবং রাজনীতি করে যাবো। তিনি তার সমর্থকদের উদ্দেশ্য বলেন, নির্বাচন শেষ হয়েছে এই নির্বাচন নিয়ে আর কেউ বাড়াবাড়ি করবেন না। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION