বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর

টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস সহ গ্রেপ্তার ১

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মো. মুজিব (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গ্রেপ্তারকৃত মো. মুজিব টেকনাফ উপজেলার মিঠাপানির ছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান।

লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টারদিকে টেকনাফ ২ বিজিবির সদস্যরা বিশেষ অভিযানে যান। টেকনাফ উপজেলার মিঠাপানিছড়া নামক গ্রামের একটি বাড়িতে ক্রিস্টাল মেথ আইস লুকায়িত রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে বুধবান (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফ সদর হতে ৫০০ মিটার উত্তরে মিঠাপানিছড়া নামক স্থানে সন্দেহজনক একটি বাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে। বাড়ি তল্লাশী অভিযান পরিচালনা করার সময় ১ জন সন্দেহভাজন ব্যক্তি বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তির স্বীকারোক্তিতে উক্ত বাড়ির ফলস সিলিং এর উপরে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় দশ কোটি টাকা মূল্যমানের ২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এটি আইস উদ্ধারের সর্বোচ্চ চালান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION