নিহত জাহাঙ্গীর আলম উখিয়া উপজেলার পালং ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার আবুল মনছুরের ছেলে।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিন সোনাইছড়ি বায়তুশ শরফ এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব ১৫- এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, মাদক উদ্ধারে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে মাদক কারবারি জাহাঙ্গীর নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।