বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল 

উখিয়ার সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ইয়াবার মূল্য সাড়ে ৪ কোটি টাকা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে এ অভিযান চালানো হয়।
কক্সবাজার ৩৪ বিজিবি সূত্রে জানা যায়, ঘুমধুম বিওপির টহল দল গোপন সংবাদ পেয়ে উপজেলার রাজাপালং ইউনিয়নের উখিয়া হিন্দুপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় কয়েকজন মাদক কারবারি সীমান্ত থেকে পায়ে হেঁটে যাওয়ার পথে দাঁড়ানোর সংকেত দিলে মুহুর্তেই মাদক কারবারিরা পালিয়ে যায় এবং একটি লুঙ্গি মোড়ানো একটি বস্তা ফেলে যায়। পরে বস্তাটি পরিত্যক্ত অবস্থায় পেয়ে তল্লাশি করলে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে জব্দ প্রতিবেদন তৈরী করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION