বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শহরের বাসটার্মিনালে টোলের নামে চাঁদাবাজি, আইনজীবীর গাড়ি ভাঙচুর

ভয়েস প্রতিবেদক:
ঈদের ছুটি ও প্রশাসনের ব্যস্ততার সুযোগে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যক্তিগত যানবাহন থেকে টোলের নামে ব্যাপক চাঁদাবাজি করছে একদল উশৃংখল যুবক।

চাঁদা না দিলে গাড়ি ভাঙচুরসহ অপমানিত করছে গাড়ির মালিকদের। সঙ্ঘবদ্ধ সিন্ডিকেটের হাত থেকে রেহায় পাচ্ছেনা গাড়ির মালিক, চালক ও সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এমন একটি ঘটনা ঘটেছে। খবর পেয়ে শহর ট্রাফিক পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে, তাদের কারো পরিচয় শনাক্ত করা যায়নি।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আবদুল মন্নান অভিযোগ করেন, ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্ত্রী-সন্তানসহ ব্যক্তিগত নোহা গাড়িতে করে তিনি শহরের দিকে যাচ্ছিলেন।

বাস টার্মিনাল পুলিশ বক্সের আগেই অতর্কিতভাবে ৪/৫ জন উশৃংখল যুবক তার গাড়ি থামাতে বলে। গাড়ি থামাতে না থামাতেই ডান পাশের দরজা ও সাইট গ্লাস ভেঙে দিয়েছে তারা। চাঁদার জন্য অপমানিতও করেছে।

কক্সবাজার ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোঃ ইয়াছিন জানিয়েছেন, আইনজীবীর নিকট থেকে চাঁদা দাবি ও গাড়ি ভাঙচুরের বিষয়ে মুঠোফোনে অভিযোগ পাওয়ার সাথে সাথে মোবাইল টিম পাঠানো হয়।

ততক্ষণে দুস্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী মোহাম্মদ আবদুল মন্নান জানান, বাস টার্মিনালের নির্ধারিত পার্কিংয়ের বাইরে রাস্তা থেকে টোলের নামে টাকা তোলার আইনগত বিধান নাই। এটি সম্পূর্ণ অবৈধ।

যারা টোলের নামে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন কক্সবাজারের এই সিনিয়র আইনজীবী।

উল্লেখ্য, ঈদে প্রাইভেট গাড়ি চলাচলে সরকারিভাবে কোনো বাধা না থাকলেও মানছে না পরিবহন শ্রমিক নামধারী কিছু ব্যক্তি। সরকারি নির্দেশনা অমান্যকারীদের তথ্য নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION