বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক:
টেকনাফে শালবাগান ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেষ্টনীর বাইরে মারা গেছে একটি বন্য হাতি। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে মৃত হাতিটি দেখে স্থানীয়রা। তবে ৩/৪ দিন আগে পাহাড়ের চূড়া থেকে পড়ে পানি চলাচলের ছড়ার মধ্যে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কমান্ডার এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, ক্যাম্প-২৬ (শালবাগান) এর কাঁটাতারের বেষ্টনীর বাইরে আনুমানিক ৫০০ গজ পশ্চিমে পাহাড়ের পাদদেশে পানি চলাচলের ছড়ার মধ্যে একটি বন্য হাতি মৃত অবস্থায় দেখা যায়।
বন্য হাতি মৃত্যুর খবর ক্যাম্প এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক সাধারণ রোহিঙ্গারা ভিড় জমায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শালবাগান এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। ধারণা করা যাচ্ছে বন্য হাতিটি অনুমান ৩/৪ দিন আগে পাহাড়ের চূড়া থেকে পানি চলাচলের ছড়ায় পড়ে মারা গেছে। শালবাগান এপিবিএন কর্তৃক সংশ্লিষ্ট বন বিভাগকে অবহিত করা হয়েছে।
ভয়েস/আআ