বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

উখিয়ায় ৩ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক

ইয়াবা, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ার পালংখালী থেকে ৩ লাখ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-১৫। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে এ অভিযান চালায় র‌্যাব। আটককৃত পাচারকারীরা হলো, উখিয়ার পালংখালীর ধামনখালী এলাকার মোহাম্মদ সোনা আলীর ছেলে আবদুল মালেক (২৭) ও মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ ওসমান গণি (২২)।

রোববার সন্ধ্যা ৬ টায় র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, পালংখালীর ধামনখালী এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবা পাচার করার গোপন সংবাদে রোববার সকালে অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আবদুল মালেক ও ওসমান গণি সুকৌশলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। তাদের আটক করে সাথে থাকা ২টি বস্তা ভর্তি ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তাদের সাথে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION