বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

উখিয়ায় বালু উত্তোলনের সময় পাহাড়ের মাটি চাপা পড়ে যুবকের মৃত্যু

শহিদুল ইসলাম, উখিয়া:
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ উপায়ে বালু উত্তোলনের সময় আব্দুল খালেক (১৮) নামের এক যুবক পাহাড়ের মাটি চাপা পড়ে মৃত্যু বরণ করেছে৷ সে পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দু রহমানের ছেলে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে৷
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, থাইংখালী এলাকার জুয়েল ও রশিদের বালু উত্তোলনে শ্রমিক হিসেবে কাজ করতো আব্দুল খালেক। ঠিক প্রতিদিনের ন্যায় রোববার তেলখোলা এলাকায় বনবিভাগের পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় পাহাড় ধ্বসের ঘটনাটি ঘটে। এসময় নিচে মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ের মাটি চাপা পড়ে এক যুবক নিহত হওয়ার ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে বিস্তারিত পরে জানা যাবে।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ উপায়ে বালু উত্তোলনের সময় আব্দুল খালেক (১৮) নামের এক যুবক পাহাড়ের মাটি চাপা পড়ে মৃত্যু বরণ করেছে৷ সে পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দু রহমানের ছেলে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে৷
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, থাইংখালী এলাকার জুয়েল ও রশিদের বালু উত্তোলনে শ্রমিক হিসেবে কাজ করতো আব্দুল খালেক। ঠিক প্রতিদিনের ন্যায় রোববার তেলখোলা এলাকায় বনবিভাগের পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় পাহাড় ধ্বসের ঘটনাটি ঘটে। এসময় নিচে মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ের মাটি চাপা পড়ে এক যুবক নিহত হওয়ার ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে বিস্তারিত পরে জানা যাবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION