বুধবার, ২২ Jul ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জমি সংক্রান্ত বিরোধ: শিশুর চোখে জখম

আমিনুল হক, মহেশখালী:

মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের বড় কুলাল পাড়া এলাকায় বসত ভিটি জায়গা সম্পত্তির জের ধরে প্রতিপক্ষের হামলায় আয়েশা বেগম (৫) নামের এক শিশু মারাত্মক জখম প্রাপ্ত হন। আহত আয়েশা আমান উল্লাহ’র মেয়ে বলে জানা গেছে।

সূত্র জানায়, বড়মহেশখালী ইউনিয়নের বড় কুলাল পাড়ার মৃত জালাল আহমদ এর পুত্র আমান উল্লাহ কয়েকদিন আগে একই এলাকার মৃত মোহাম্মদ ছোবহানের পরিবার থেকে ঘরসহ ১৬ কড়া বসতভিটি জায়গা ক্রয় করেন। আমানের পরিবার ওখানেই বসবাস করে আসছেন।

এদিকে মৃত মোহাম্মদ ছোবহান পরিবারের কাছে ওখানে জায়গা পাবে বলে দাবী করে আসছে একই এলাকার মৃত আলী হোছেন এর ছেলে ছৈয়দ হোছন ও তার অন্যান্য ভাইয়েরা৷ এই বসতভিটি জায়গা সম্পত্তির জের ধরে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় আমানের পরিবারের উপর হামলা চালায় ছৈয়দ হোছন ও তার ভাইয়েরা। এমনটি অভিযোগ করেন আমান। হামলাকারীদের হামলায় নারী ও শিশু সহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ বছর বয়সী শিশু আয়েশা বেগমের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শিশুটির ডান চোখ মারাত্মক জখম প্রাপ্ত হয়। তাকে মহেশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার্থে কক্সবাজার রেফার করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION