শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

সার্চ কমিটির বিরুদ্ধে কথা বলা মানে সত্য বিকৃত করে উপস্থাপনা

ওবায়দুল ‍কাদের,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সার্চ কমিটিকে যারা অসাংবিধানিক বলছেন, তারা সত্যকে বিকৃত করছেন, সংবিধানবিরোধী কথা বলছেন।’

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ও বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশে আমরা যখন নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করছিলাম; তখন খালেদা জিয়া বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়। তাহলে আজ ফখরুল সাহেব ও বিএনপি নেতারা পাগল আর শিশু মিলিয়ে নিরপেক্ষ সরকারের একটা প্রস্তাব পাঠান। পাগল আর শিশু দিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করুন। এই প্রস্তাব আপনারা পাঠান।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতিকে মানবেন না, সার্চ কমিটি মানবেন না; তাতো হয় না। গতবার সার্চ কমিটি করেছেন রাষ্ট্রপতি। সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠনের কথা সংবিধানে আছে।’

তিনি বলেন, ‘আপনাদের দাবি থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় দাবি যেটা নিরপেক্ষ সরকার আপনারা চান। সেই নিরপেক্ষ সরকারে প্রস্তাবটা পাঠান পাগল আর শিশু দিয়ে। রাষ্ট্রপতি সেটা করবেন কিনা সেটা তার বিষয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় কি না? আগামী নির্বাচনে আপনারা আসুন এটা আমরা চাই। কিন্তু এখন থেকে হুমকি-ধামকি দিচ্ছেন। নির্বাচন বয়কট করবেন কেন? হেরে যাওয়ার ভয়ে? আগেই কি হেরে যাচ্ছেন?’

তিনি বলেন, ‘নির্বাচনের এখনও দু’বছরের বেশি সময় বাকি, আজকে আন্দোলনের ডাক দিচ্ছেন। আপনাদের আন্দোলনে এ দেশের মানুষ সাড়া দেবে কি? মানুষ আপনাদের সঙ্গে আছে? ১৩ বছর তো মানুষ আন্দোলন দেখেছে। এ দেশের মানুষ আপনাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন ঠেকাতে এলে সহ্য করা হবে না। নির্বাচনে আসুন, আপনাদের স্বাগতম। কিন্তু নির্বাচন করতে দেবেন না—এই দম্ভোক্তির জবাব বাংলার জনগণকে সঙ্গে নিয়ে দেবো। নির্বাচন না করলে আপনাদের ব্যপার। কিন্তু নির্বাচন ঠেকাতে যাবেন, সেটা কিন্তু বাংলার জনগণ সহ্য করবে না। বিএনপি আসবে না, তাই বলে নদীর স্রোত, সময়ের গতি থেমে থাকবে না। বিএনপি আসুক আর না আসুক নির্বাচন হবেই। সংবিধান অনুযায়ী যথা সময়েই হবে।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মলরঞ্জন গুহের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারেক সাঈদ এ সময় বক্তব্য রাখেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION