শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

মুহিবুল্লাহর হত্যাকাণ্ডে আমি শোকাহত ও বিচলিত: মিলার

ভয়েস নিউজ ডেস্ক:

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

আর্ল মিলার বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় একজন সাহসী চ্যাম্পিয়ন মুহিবুল্লাহর হত্যাকাণ্ডে আমি শোকাহত ও বিচলিত। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।

আশা করি অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
উল্লেখ্য, বুধবার রাতে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গা নেতা এবং শিক্ষক মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

রোহিঙ্গা ইস্যুতে আলোচিত একটি নাম মোহাম্মদ মুহিবুল্লাহ। রোহিঙ্গাদের যত সংগঠন ও নেতা রয়েছেন এদের সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন তিনি ও তার সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানরাইটস।সুত্র: বাংলানিউজ।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION