বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালীতে বীর মুক্তিযোদ্ধা পুত্রকে প্রকাশ্যে মারধর

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীর বীর মুক্তিযোদ্ধা মরহুম কালা মিয়ার পুত্র নুরুল আমিনকে প্রকাশ্যে মারধর করে আহত করার খবর পাওয়া গেছে। এব্যাপারে মহেশখালী থানায় অভিযোগ দিয়েছেন আহত নুরুল আমিন। থানায় অভিযোগ দেওয়ায় হুমকিতে রয়েছেন আহত নুরুল আমিনের পরিবার। আইনী সহযোগীতা চেয়েছেন পরিবারটি।

আজ ৩০ সেপ্টেম্বর বিকাল ৩ টায় গোরকঘাটা-ছোটমহেশখালী সংযোগ সড়কের রশিদ মিয়ার ব্রিজের পাশ থেকে মুক্তিযোদ্ধা কালামিয়ার পুত্র নুরুল আমিনকে তুলে নিয়ে যায় ছোটমহেশখালী ইউনিয়নের ডেইল পাড়া গ্রামের মৌঃ শফির পুত্র মোঃ কাউছার ও গোরকঘাটা পশ্চিম পাড়ার মোঃ শফির পুত্র খাইরুল আমিন। তারা তাকে তুলে নিয়ে মারধর করেন। পরনের কাপড় ছিড়ে শারীরিক ভাবে লাঞ্চিত করেন। তার কাছ থেকে এমন সময় কিছু টাকাও ছিনিয়ে নেন। এমনটি অভিযোগ করেন নুরুল আমিন।

সে অভিযোগে আরো বলেন, তাকে মারধর করে ঠাকুরতলার একটি জায়গায় আটকে রাখেন। তাদের এলোপাতাড়ি মারধরে নুরুল আমিন মারাত্মক জখমপ্রাপ্ত হন বলে জানা গেছে। তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত নুরুল আমিন এব্যাপারে আইনী সহায়তা চেয়েছেন৷ অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION