শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

চীন ১৬৫ দেশে ঋণ দিয়েছে ৩৮ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের ১৬৫টি দেশকে ৩৮ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে চীন। অথচ বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে প্রক্রিয়াগতভাবে ঋণের অংক এরচেয়ে কম দেখিয়েছে বেইজিং।

চার বছর ধরে গবেষণা চালিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এইডডাটা জানিয়েছে, সরকারি ব্যালেন্স শিটে এই ঋণের তথ্য গোপন রাখা হয়েছে। সেখানে ঋণের পরিবর্তে বিশেষ খাত ও আধা-বেসরকারি ঋণের খাত দেখানো হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান, ক্রেডিট রেটিং এজেন্সি বা নজরদারির দায়িত্ব সম্পন্ন আন্তঃসরকার সংস্থাগুলোর আগের ধারণার চেয়েও চীনের দেওয়া এই ঋণের পরিমাণ বেশি।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, লাওস, পাপুয়া নিউ গিনি, মালদ্বীপ, ব্রুনেই, কম্বোডিয়া ও মিয়ানমারের মতো ১০টি নিম্নমধ্যম আয়ের দেশকে চীন তার জিডিপির ১০ শতাংশেরও বেশি ঋণ হিসেবে দিয়েছে। এগুলোর মধ্যে লাওসকে দেওয়া ঋণের উল্লেখযোগ্য পরিমাণ ঋণের তথ্য গোপন রাখা হয়েছে। চীন-লাওস রেলওয়ে প্রকল্পে দেওয়া ৫৯০ কোটি ডলারের পুরোটাই বেসরকারিভাবে দেওয়া হয়েছে।

২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেল্ট রোড ইনিশিয়েটিভ (বিআরআই) নামে আন্তর্জাতিক বিনিয়োগ প্রকল্প চালু করেন। এর আওতায় অবকাঠামোগত উন্নয়নে নিম্ন থেকে মধ্যম আয়ের শতাধিক দেশকে ঋণ দেয় বেইজিং।

এইডডাটা বিআরআইয়ের ১৩ হাজার প্রকল্প পর্যালোচনা করে দেখেছে ২০০০ থেকে ২০১৭ সাল পর্যন্ত চীন ১৬৫টি দেশকে ৮৪ হাজার ৩০০ কোটি ডলার ঋণ দিয়েছিল। দেখা গেছে বিআরআই-এর আগের যুগে চীনের বিদেশি ঋণ নাটকীয়ভাবে সরকার-থেকে-সরকারি ঋণের প্রায় ৭০ শতাংশ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, ব্যাংক, যৌথ উদ্যোগ, ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং বিশেষ উদ্দেশ্যে যানবাহন (এসপিভি) খাতে চলে গেছে। এর ফলে ঋণ পরিশোধের বাধ্যবাধকতার বিষয়টি অপ্রকাশিত রাখা হয়, যা প্রায় ৩৮ হাজার ৫০০ কোটি ডলার সমপরিমাণ। কারণ প্রাথমিক ঋণগ্রহীতা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান না হওয়ায় সেগুলোর প্রতিবেদন দেওয়ার আর বাধ্যবাধকতা ছিল না।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION