বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

শহিদুল ইসলাম, উখিয়া:
উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ আবদুর রহিম প্রকাশ কালা মনিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। তিনি উপজেলার থাইংখালী উত্তর রহমতের বিল এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
শুক্রবার (১লা অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বালুখালী ময়নারঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে বকতার মিয়া নামের আরেকজন পালিয়ে যায়।
কক্সবাজার র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, টেকনাফ থেকে গাড়িযোগে ইয়াবার একটি বিশাল চালান আসার গােপন সংবাদ পায় র‍্যাব। ওই সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল উপজেলার ময়নারঘােনা ১১নং রােহিঙ্গা ক্যাম্পের সিআইসি অফিস সংলগ্ন এলাকায় চেকপােস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি অটোরিক্সা থেকে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। তাৎক্ষণিক তার এক সহযোগী পালিয়ে যায়।
তিনি আরো জানান, পরে আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION