মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

শাহারুখের কন্ঠ শুনে কাঁন্নায় ভেঙ্গে পড়েন ছেলে

বিনোদন ডেস্ক:

প্রমোদতরীর পার্টি থেকে সোজা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতর। শাহরুখ-পুত্র এমন বিপাকেও যে পড়তে পারেন, তা বোধহয় তিনি নিজেও ভাবেননি। টানা ১৬ ঘণ্টা একটি রুদ্ধদ্বার কক্ষে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরিয়ান খানকে। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন ২৩ বছর বয়সী এ তারকাপুত্র।
এদিকে, আরিয়ান গ্রেফতারের পর ছেলের সঙ্গে মাত্র দু’মিনিট কথা হয়েছে শাহরুখের। সে আলাপেও কেঁদে ফেলেন শাহরুখ পুত্র।

এমন খবরই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডি টিভি।

বলা হয়েছে, বাবার সঙ্গে দু’মিনিট কথা বলার সুযোগ পান আরিয়ান খান। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর এ প্রথম তাদের কথা হয়েছে।

আরিয়ান মাদক নেওয়ার কথা স্বীকার করেছিলেন। প্রথমে অনুশোচনা প্রকাশ করে জানিয়েছিলেন, জীবনে প্রথম মাদক সেবন করেছিলেন তিনি। কিন্তু আরিয়ানের সে স্বীকারোক্তিতে সন্তুষ্ট হয়নি এনসিবি। আরও গভীরে গিয়েছে তদন্ত। উঠে এসেছে তথ্যও।

এনসিবির দাবি, চার বছর ধরে মাদক সেবন করছেন তিনি। দুবাই, লন্ডন এবং আরও অন্যান্য দেশে গিয়েও নেশা করতেন তিনি।

ছেলের জন্য আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। তবে আবেদনের পরও মাদককাণ্ডে জামিন পাননি গ্রেফতার আরিয়ান খান। আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়ে আরও তিন দিনের জন্য ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে পাঠিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION