বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস সহ গ্রেপ্তার ১

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস সহ আব্দুল মজিদ (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ টেকনাফ সদর ইউনিয়নের মধ্যম গোদারবিল এলাকার হোসেন আলীর ছেলে।

মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় এ অভিযান চালিয়ে এসব ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল বাজার সংলগ্ন এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে কয়েকজন লোককে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে ২/৩ জন লোক মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিলে মোটর সাইকেল থেকে নেমে একজন লোক মধ্যম গোদারবিল এলাকার একটি বাড়ীতে ঢুকে পড়ে। এসময় বিজিবির সদস্যরা বাড়ীটি ঘেরাও করে তল্লাশী চালায়। এতে বাড়ীটি থেকে আবদুল মজিদকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়ীটির ভিতর থেকে ২টি প্যাকেট উদ্ধার করা হয়। এতে দেড় কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল ফয়সল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION