মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সুপারস্টারদের যত সিনেমা

বিনোদন ডেস্ক:

মুক্তির অপেক্ষায় বলিউড সুপারস্টারদের যত সিনেমা দুই দফা করোনার কারণে আটকে আছে বলিউড সুপারস্টারদের একাধিক সিনেমা। করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিগগিরই মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত সিনেমাগুলো।চলুন জেনে নেওয়া যাক কয়েকজন বলিউড তারকার আসন্ন সিনেমা কী কী?
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন বর্তমানে ব্যস্ত রয়েছেন রিয়েলিটি শো ‘কোন বানেগা ক্রোড়পতি’-এর উপস্থাপনা নিয়ে। এ অভিনেতার কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। তাকে দেখা যাবে ফুটবল খেলার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ঝুন্ড’ সিনেমায়। নাগরাজ মঞ্জুলে পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালে ২৯ এপ্রিলে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘গুড বাই’ সিনেমা দুটি।

চার বছর পর আবারও হলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু বলিউডেও মুক্তির অপেক্ষায় রয়েছে তার একাধিক সিনেমা। এরমধ্যে রয়েছে ‘৮৩’। এতে জুটি বেঁধেছেন রণবীর সিং। এছাড়া নির্মাতা শকুন বাত্রার একটি ও দক্ষিণী তারকা প্রকাশের সঙ্গে একটি সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।

সুপারস্টার অক্ষয় কুমারকে সামনে দেখা যাবে ‘সূর্যবংশী’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘অতরঙ্গি’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’, ‘সিন্ড্রেলা’। এছাড়াও অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘দ্য এন্ড’ ওয়েব সিরিজ।

অভিনেত্রী আলিয়া ভাটকেও দেখা যাবে একাধিক সিনেমায়। এরমধ্যে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’, ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘ডার্লিং’। এছাড়াও রাজামৌলির ‘আর আর আর’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে।

অভিনেতা রণবীর সিংও একাধিক সিনেমায় হাজির হবেন। তার অভিনীত মুক্তি প্রতিক্ষীত সিনেমার তালিকায় রয়েছে ‘সূর্যবংশী’, ‘৮৩’, ‘সিরকাস, ‘জয়েশ ভাই জোরাদার’, ‘রকি আর রানী কি প্রেম কাহানি’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION