শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

নায়িকা বুবলীর ইয়োগো

বিনোদন ডেস্ক:

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। শুধু কাজ নয়, পর্দায় নিজের সৌন্দর্য তুলে ধরতে তার চেষ্টা প্রশংসা কুড়িয়েছে। নিজেকে ফিট রাখতে তার চেষ্টার কমতি নেই। ডায়েটের পাশাপাশি তিনি নিয়মিত যোগব্যায়াম করেন।

শুধু তাই নয়, নিজের যোগব্যায়ামের ছবি তিনি প্রায়ই ফেইসবুকে পোস্ট দেন। তেমনই কয়েকটি ছবি আজ (৭ অক্টোবর) সকালে ফেইসবুকে পোস্ট করলে ছবিগুলো নেটিজেনদের নজর কাড়ে।

ছবিতে দেখা যায়, কালো পোশাকে যোগাসনে বসে আছেন বুবলী। বিভিন্ন ভঙ্গিতে তিনি শরীরচর্চা করছেন। ছবির ক্যাপশনে লিখেছেন: ‘ডেটিং উইথ ইয়োগা।’

বুবলী জানান, জিমে ভর্তি হওয়ার পর যোগব্যায়ামের প্রায় ৪০টি আসন শিখেছেন তিনি। সুন্দর ও সুস্থ থাকতে মন ভালো রাখা জরুরি। মন প্রফুল্ল রাখতে এবং ফিট থাকতে প্রতিদিন নিয়মিত এক ঘণ্টা যোগব্যায়াম করেন তিনি।

বুবলী অভিনীত সর্বশেষ ‘চোখ’ সিনেমাটি মুক্তি পায়। গত ১ অক্টোবর মুক্তি পাওয়া এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব-রোশান। এ ছাড়া বুবলী অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION