শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা শিবিরে বাংলাদেশি সাংবাদিকদের প্রবেশে কোন বিধিনিষেধ নেই

ভয়েস প্রতিবেদক:

রোহিঙ্গা শিবিরে বাংলাদেশি সাংবাদিকদের প্রবেশে বা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কোনরকম বিধিনিষেধ নেই । তারা সেখানে অবাধে সংবাদ সংগ্রহ করতে পারবেন। তবে বিদেশী সাংবাদিকরা রোহিঙ্গা শিবিরে কাজ করার ক্ষেত্রে পূর্বানুমতির প্রয়োজন রয়েছে।

রোববার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

সভায় কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, সম্প্রতি রোহিঙ্গা শিবিরে প্রবেশের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার শিকার হচ্ছেন সাংবাদিকরা। তাদের অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। তারা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারছেন না।

তিনি প্রশ্ন করেন, রোহিঙ্গা শিবিরে সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে কোন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে কিনা।

এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ব্যাখ্যা চান অতিরিক্ত শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের কাছে।

জবাবে তিনি বলেন, বাংলাদেশী সাংবাদিকদের রোহিঙ্গা শিবিরে প্রবেশের ক্ষেত্রে কোন বিধিনিষেধ নেই।

এসময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ রোহিঙ্গা শিবিরে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য দায়িত্বরত প্রত্যেক সংস্থার প্রতি আহ্বান জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION